June 8, 2026, 6:49 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

কাশিয়ানীতে ৬০ জন জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টায় উপজেলা হলরুমে কাশিয়ানী উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠানের মাধ্যমে এই বকনা বাছুর বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, উপপ্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম, কাশিয়ানী উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলী, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জেলেদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প আয়ের উৎস সৃষ্টি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, গবাদি পশুপালন জেলেদের জন্য একটি স্থায়ী বিকল্প আয়ের পথ তৈরি করবে। অনুষ্ঠানের সমাপ্তিতে প্রধান অতিথি নিবন্ধিত ৬০ জন জেলেদের মধ্যে একটি করে বকনা বাছুর বিতরণ করেন।



ফেসবুক কর্নার