June 25, 2026, 4:43 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন

রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঝড়, দুই দিনে ১৩ নেতা সরে দাঁড়ালেন

সর্বজিৎ চাকমা রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটিতে একের পর এক নেতার পদত্যাগের ঘটনায় দলটির সাংগঠনিক পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) কয়েকজন নেতা পদত্যাগের পর শুক্রবার (৬ মার্চ) আরও কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফলে টানা দুই দিনে মোট ১৩ জন নেতা দলীয় পদ থেকে সরে দাঁড়ান।
পদত্যাগকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেছেন, তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট করার সিদ্ধান্তে দলটি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে গেছে বলে তারা মনে করছেন। এ পর্যায়ে উজ্জ্বল চাকমা, দিবাকর চাকমা, মিশন চাকমা, প্রণব বিকাশ চাকমা, সনজিত তালুকদার, অমর বিকাশ চাকমা, সাগরিকা চাকমা, রুপায়ন চাকমা, ডানিয়েল চাকমা, নবাশীষ চাকমা ও মিন্টু চাকমা পদত্যাগের তালিকায় রয়েছেন।
এ বিষয়ে এনসিপি রাঙ্গামাটি জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিল আহমেদ বলেছেন, পদত্যাগ সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এতে দলের ওপর কোনো প্রভাব পড়বে না। জেলা আহ্বায়ক বিপিন জ্যেতি চাকমা জানান, পদত্যাগপত্র জমা দিলে তা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হবে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এ ধরনের ধারাবাহিক পদত্যাগ দলটির ভেতরের অসন্তোষের ইঙ্গিত দিচ্ছে এবং রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক শক্তির ওপর প্রশ্ন তুলেছে।



ফেসবুক কর্নার