July 1, 2026, 10:15 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

প্রিন্সিপালের বাড়িতে ডাকাতির রহস্য উদঘাটন, মূল পরিকল্পনাকারীসহ ৬ জন গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকায় এক কলেজ প্রিন্সিপালের বাড়িতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি গভীর রাতে সদর উপজেলার যুগিভিটা মৌজায় প্রিন্সিপাল মফিজার রহমান কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল্লাহর বাড়িতে সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ওয়্যারড্রোব, স্যুটকেস ও ড্রেসিং টেবিল তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের হলে জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
তদন্তের এক পর্যায়ে গত ৪ মার্চ রাতের অভিযানে গাড়াতি ছিটমহল, পুকুরীডাঙ্গা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে ৫ মার্চ রাতে এই ডাকাতির মূল পরিকল্পনাকারী মোঃ আলমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী এবং আর্থিক সংকট ও ব্যক্তিগত ক্ষোভের কারণে ডাকাতির পরিকল্পনা করেন। গ্রেপ্তারের পর তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে কয়েকজন আসামি পুলিশ হেফাজতে রয়েছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার