July 1, 2026, 10:05 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

মহাস্থানে আবাসিক বোর্ডিংয়ে পুলিশের অভিযান: নারী ও খদ্দেরসহ আটক ৩

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় একটি আবাসিক বোর্ডিংয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে এক নারী, এক খদ্দের এবং বোর্ডিংয়ের পরিচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে শিবগঞ্জ থানার পুলিশের একটি দল মহাস্থান ইসলামী ব্যাংক সংলগ্ন সাখাওয়াত ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত শাহ সুলতান আবাসিক বোর্ডিংয়ে এ অভিযান পরিচালনা করে। অভিযানে বোর্ডিং পরিচালক চাঁন মিঞাসহ তিনজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বোর্ডিংয়ের আড়ালে দেহব্যবসা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ ছিল। বিষয়টি স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসীর নজরে এলে ঘটনাস্থলে গিয়ে তারা কয়েকজন নারীর উপস্থিতি টের পান। তবে বোর্ডিংয়ের ভেতরে গোপন সুরঙ্গ সদৃশ একটি পথ দিয়ে আগে অনেককে পালিয়ে যেতে সহায়তা করা হতো বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে বিষয়টি শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিনের নজরে এলে তার নির্দেশে এসআই রাজিব ও এসআই হোসেন আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় পুরো বোর্ডিং ঘেরাও করে তল্লাশি চালিয়ে এক নারী, এক খদ্দের এবং বোর্ডিংয়ের পরিচালক চাঁন মিঞাকে আটক করা হয়। এ বিষয়ে ওসি শাহিনুজ্জামান শাহিন জানান, মহাস্থানগড়ের পবিত্র পরিবেশ রক্ষায় মাদক, দেহব্যবসাসহ সব ধরনের অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার