July 1, 2026, 10:05 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে উত্তেজনা: মজনু রহমান ননীর বিরুদ্ধে ক্ষোভ

টি এম রবিউল ইসলাম
Oplus_131072

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধীন পাঙ্গাসী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নারান শালুয়া গ্রামে মসজিদ, কবরস্থান ও মাদ্রাসার অনুদানের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী মসজিদ ও কবরস্থান কমিটির সভাপতি এবং মাদ্রাসার উপদেষ্টা মোঃ মজনু রহমান তালুকদার (ননী) বিভিন্ন অনুদানের অর্থের হিসাব দিচ্ছেন না।
জানা যায়, নারান শালুয়া গ্রামের বাইতুল আমান জামে মসজিদ, সামছুদ্দীন নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসা এবং জান্নাতুল বাকি কেন্দ্রীয় কবরস্থান দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন মজনু রহমান তালুকদার (ননী)। এলাকাবাসীর দাবি, মসজিদের জন্য এসি ক্রয়, ওজুখানা নির্মাণ এবং কবরস্থানের ভেতরে রাস্তা নির্মাণের জন্য সংগৃহীত অনুদান ও সরকারি সহায়তার অর্থের হিসাব দীর্ঘদিন ধরে চাওয়া হলেও তিনি তা প্রদান করেননি। এ কারণে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।
এলাকাবাসী জানান, গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদের বিষয়ে একটি ঘোষণা দিতে গেলে মোঃ আলম তালুকদারকে সভাপতি মজনু রহমান তালুকদার (ননী) ধমক দেন এবং গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরদিন শনিবার মজনু রহমান তালুকদার (ননী) রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে আলম তালুকদারকে ১ নম্বর, লতিফ তালুকদারকে ২ নম্বর এবং ফরিদুল ইসলাম শেখকে ৩ নম্বর আসামি করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, অনুদানের টাকার হিসাব এড়াতেই পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার