July 1, 2026, 10:14 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

শ্রীমঙ্গল পুলিশের অভিযানে পানি পাম্প ও চোরাই রাবারসহ ৬ জন আটক

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার, সাবমারসিবল পাম্প ও বৈদ্যুতিক ক্যাবলসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৬ মার্চ দিবাগত রাত আড়াইটায় এসআই হারুন অর রশিদের নেতৃত্বে রাধানগর লেবু বাগান এলাকায় অভিযান চালানো হয়। সেখানে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে মোঃ সুমন মিয়া (২২) ও মোঃ রিপন মিয়া (১৯)কে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ২৫ হাজার টাকার একটি সাবমারসিবল পাম্প এবং বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।
অপরদিকে, ৫ মার্চ বিকেলে শ্রীমঙ্গল থানার ৪নং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুঞ্জবন এলাকার ইউসুফ আলীর ছেলে রোয়েল মিয়া (৩২)কে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭০ কেজি চোরাই রাবার (মূল্য ২১ হাজার টাকা) উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ আরও জানিয়েছে, জিআর ওয়ারেন্ট ও সিআর ওয়ারেন্টে আরও ৩ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোট ৬ জনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি শ্রীমঙ্গল জানান, অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার