July 1, 2026, 10:05 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

নীলফামারীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে তরুণদের ব্যাপক সাড়া

অভয়নগর প্রতিবেদক

নীলফামারীতে তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চালু হওয়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে জেলার তরুণদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন অনলাইন আয়ের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তুলে দেশ-বিদেশের অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ তৈরি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
প্রশিক্ষণে অংশ নেওয়া কয়েকজন তরুণ জানান, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ থাকায় তারা এ খাতে আগ্রহী হচ্ছেন। সঠিক প্রশিক্ষণ পেলে ভবিষ্যতে তারা স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা প্রকাশ করেন। আয়োজকরা জানিয়েছেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার