July 1, 2026, 7:38 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ

অভয়নগর প্রতিবেদক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, অবৈধ ওষুধ ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত এসব অভিযানে প্রায় ৫৯ লাখ টাকার অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৫ মার্চ) সীমান্তবর্তী চল্লিশপাড়া, মহিষকুন্ডি ও ধর্মদাহ বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরদিন শুক্রবার (৬ মার্চ) শেওড়াতলা বিওপির সদস্যরা পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন।

অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, মাদক ও অন্যান্য চোরাই পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ হাজার ৩৯০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট, ৯ হাজার ৮৭০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ প্যাকেট পাতার বিড়ি, ২০ বোতল বিদেশি মদ, ১৪৫ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫৯ লাখ ২৭ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় গাঁজা চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মো. নাহারুল ফকির (৫৫), পিতা মৃত আফতাহিমের বিরুদ্ধে পলাতক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া গাঁজা দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত অন্যান্য মালামাল বিধি অনুযায়ী ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার