June 8, 2026, 6:50 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

মোকামতলায় নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন: শিক্ষার প্রসারে প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় নতুন একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নবনির্মিত মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অনুষ্ঠানে তিনি মোকামতলা এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এতদিন মোকামতলা এলাকায় শুধুমাত্র একটি মহিলা কলেজ থাকায় আশপাশের গ্রামের ছেলেশিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দূরে যেতে হতো। যাতায়াতের দুর্ভোগ ও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন মাঝপথে বন্ধ হয়ে যেত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ জন্য শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদার এবং তার ভাই ব্যবসায়ী চয়ন তালুকদার কলেজের জন্য ১০০ শতক জমি দান করেন।
কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক শামীম হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা বিএনপির সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর আগমনে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।



ফেসবুক কর্নার