June 8, 2026, 6:50 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

গাইবান্ধায় দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি এলাকাবাসীর

অভয়নগর প্রতিবেদক

 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় প্রায় তিন দশক আগে বাজার স্থাপনের উদ্দেশ্যে দান করা জমি দ্রুত দখলমুক্ত করে সেখানে হাট-বাজার স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনেও জমিটি বাজার হিসেবে ব্যবহার না হওয়ায় এবং দখলের চেষ্টা চলায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১৪ জুন চন্ডিপুর গ্রামের বাসিন্দা মো. ছলেমান আলী, মো. মফসেল হক ও মো. সাকোয়াতজ্জামান যৌথভাবে হাট-বাজার স্থাপনের জন্য ৫ শতাংশ জমি দান করেন। দানকৃত জমির রেজিস্ট্রি দলিল নম্বর ৩৪২৯, যা পলাশবাড়ী সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত। দলিল অনুযায়ী জমিটির মৌজা চন্ডিপুর এবং নতুন দাগ নম্বর ১১৭৯। তবে এলাকাবাসীর অভিযোগ, জনস্বার্থে দান করা জমির মূল দলিলের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রস্তুতি চলাকালেই একটি স্বার্থান্বেষী মহল জমিটি দখলের চেষ্টা করছে এবং সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।
স্থানীয়দের মতে, জনস্বার্থে দানকৃত এই জমি রক্ষা করা এবং সেখানে পরিকল্পিতভাবে হাট-বাজার স্থাপন করা এখন সময়ের দাবি। বর্তমানে বাজারের নির্দিষ্ট স্থান না থাকায় গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দুই ধারে অস্থায়ীভাবে বাজার বসে, ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দানকৃত জমিটি দখলমুক্ত করে বাজার স্থাপন করা হলে জনদুর্ভোগ কমবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুক কর্নার