March 7, 2026, 4:24 pm
শিরোনাম :
রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে কর্মীর রহস্যজনক মৃত্যু রাঙ্গামাটিতে তেল বিক্রি শুরু, দীর্ঘ লাইনে চালকদের ভোগান্তি ইসরায়েলের সেনাঘাঁটিতে দফায় দফায় হামলা তাহেরপুরে ইফতার মাহফিল ও নব সংসদ সদস্য সংবর্ধনা কাউনিয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল তজুমদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই সাংবাদিকের উপর হামলার  গারো পাহাড় ধ্বংসের পথে: ঝিনাইগাতীর গজনী বিটে নির্বিচারে শাল গাছ নিধনের অভিযোগ কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে ছাত্রশিবিরের উদ্যোগে ‘ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা’ শীর্ষক সেমিনার

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজান ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ‘ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় জয়পুরহাট শহরের ইবরাহীম ম্যানশনে অবস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার কার্যালয়ের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াত ও সমবেত ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তারেক হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি মাওলানা রেজুয়ানুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক বদর প্রান্তর মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। বাতিল শক্তি যত বড়ই হোক না কেন, দৃঢ় ঈমান, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থার মাধ্যমে সত্যের বিজয় নিশ্চিত হয়। তিনি বলেন, বদর যুদ্ধ শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, এটি সত্য ও মিথ্যার পার্থক্যকারী একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মো. তারেক হোসেন বলেন, বদর দিবসের মূল শিক্ষা হলো ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। তিনি বলেন, আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে হলে তরুণদের এই আদর্শ ও সাহসিকতা নিজেদের জীবনে ধারণ করতে হবে। পাশাপাশি রমজান মাসে বেশি বেশি কুরআন অধ্যয়ন ও নেক আমলের মাধ্যমে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার অফিস সম্পাদক তারেক ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোরশেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক ফরহাদ হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক নাহিদুল ইসলাম, এইচআরডি ও পাঠাগার সম্পাদক ইমরান হোসেন, প্রকাশনা সম্পাদক আজিজুল হক রিফাত এবং আইন সম্পাদক হাফেজ রুহুল আমিন।
সেমিনারে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা, তাকওয়া অর্জন এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার