June 24, 2026, 8:46 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

লাইফ কেয়ার মেডিকেল সেন্টার সিলগালা, দুই লাখ টাকা জরিমানা

অভয়নগর প্রতিবেদক

শনিবার (৭ মার্চ ২০২৬) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে পরিচালনার অভিযোগে লাইফ কেয়ার মেডিকেল সেন্টারকে ভ্রাম্যমাণ আদালত সিলগালা করেছে। পাশাপাশি কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইফ কেয়ার মেডিকেল সেন্টারে অনিয়মের তালিকা দীর্ঘ। যারা নার্সের দায়িত্ব পালন করছিলেন, তারা কেউই নিবন্ধিত নার্স নন। নার্সিং প্রশিক্ষণ ছাড়াই তারা রোগীর শরীরে ইনজেকশন প্রয়োগ করছিলেন। এছাড়া পরীক্ষার জন্য যারা স্যাম্পল সংগ্রহ করছিলেন, তারা ও অনুমোদিত নয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিন আলম বলেন, “অভিযানের সময় লাইফ কেয়ার মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ কোনো লাইসেন্স দেখাতে পারেনি। অপারেশন ও পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনা সঠিকভাবে করা হয়নি। হাসপাতালের পরিবেশ ও চিকিৎসা সরঞ্জামাদি এমনভাবে রাখা হয়েছে যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ।”
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অপরিচ্ছন্ন অপারেশন রুম এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় হাসপাতালটি সিলগালা করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনার আলোকে অভিযান পরিচালনা করা হয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার সব জায়গায় নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়মী ও অনুমোদনহীন সকল ল্যাব, ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার