April 27, 2026, 4:16 am
শিরোনাম :
মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন

গারো পাহাড় ধ্বংসের পথে: ঝিনাইগাতীর গজনী বিটে নির্বিচারে শাল গাছ নিধনের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী বিট এলাকায় দিনের পর দিন নির্বিচারে ছোট ছোট শাল গাছ কাটা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, কিছু অসাধু কয়লা ব্যবসায়ী প্রশাসনের নাকের ডগায় বসেই এই বন ধ্বংসের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গজনী বিটের বিভিন্ন এলাকায় কাটা শাল গাছ স্তূপ করে রাখা হচ্ছে। পরে এসব কাঠ থেকে কয়লা তৈরি করে বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। স্থানীয়দের দাবি, মাসিক ‘মানতি’র মাধ্যমে প্রকাশ্যেই চলে যাচ্ছে এই অবৈধ কর্মকাণ্ড।
স্থানীয় বাসিন্দারা জানান, এভাবে বন নিধন চলতে থাকলে অল্প দিনের মধ্যেই শেরপুরের গারো পাহাড় তার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হবে। এটি শুধু একটি এলাকার সমস্যা নয়—এটি পরিবেশ, প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের বিষয়।
স্থানীয় সচেতন মহল দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তারা বলেছেন, অবিলম্বে অভিযান চালিয়ে জড়িত অসাধু কয়লা ব্যবসায়ী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনা হোক। পাশাপাশি গারো পাহাড়ের বন রক্ষায় কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার