নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই সাংবাদিকের উপর হামলার
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Saturday, March 7, 2026
/
22 Time View
/
Share
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই একুশে টেলিভিশন ও বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক বিকুল চক্রবর্তীর উপর পর পর দুইবার হামলার চেষ্টা হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকার শশানঘাটে সনাতন ধর্মালম্বীদের দোল উৎসবে এই ঘটনা ঘটে। সাংবাদিক বিকুল চক্রবর্তীর দায়েরকৃত অভিযোগে জানা যায়, তিনি অনুষ্ঠান মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহিবুল্লাহ আকন্দ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, স্থানীয় ইউপি সদস্য ও আয়োজক কমিটির আহ্বায়ক পিয়াস দাশসহ অনান্য অতিথিরা।
অভিযোগে বলা হয়েছে, সুব্রত চক্রবর্তী নামে এক ব্যক্তি সাংবাদিক বিকুলের উপর আক্রমণ করতে চেষ্টা করেন। মঞ্চে উপস্থিত ইউপি সদস্য পিয়াস দাশ তাকে আক্রমণের হাত থেকে রক্ষা করেন। পরে, প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী বক্তব্য রাখার সময় সুব্রত পুনরায় আক্রমণ চালানোর চেষ্টা করেন। উপস্থিতরা তাকে মঞ্চ থেকে সরিয়ে দেন।
অনুষ্ঠান শেষে, শশানঘাটের রাস্তার উপর আবারো সুব্রত চক্রবর্তী সাংবাদিক বিকুলের উপর হামলা চালান, যার ফলে তিনি কিছুটা আহত হন। আশেপাশের লোকজন এগিয়ে এলে সুব্রত ও তার দল পালিয়ে যায়। আহত সাংবাদিককে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল হাসপাতালে নেওয়া হয়।
সাংবাদিক বিকুল চক্রবর্তী জানিয়েছেন, একটি চক্র দীর্ঘদিন ধরে তার ক্ষতি করার চেষ্টা করছে। তারা মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে। পূর্বেও একই চক্র তার অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাঠ ও অগ্নিসংযোগ করেছে।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা আশা করিনি, এমন সুন্দর একটি অনুষ্ঠানে এরকম ঘটনা ঘটবে।”
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন।