April 27, 2026, 4:16 am
শিরোনাম :
মৌলভীবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন

তজুমদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলার তজুমদ্দিনে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শনিবার (৭ মার্চ) বিকেল ৫টায় তজুমদ্দিনের কোস্ট ফাউন্ডেশন আয়োজিত এ ইফতার মাহফিলে লালমোহন উপজেলা কোস্ট ফাউন্ডেশন এরিয়া ব্যবস্থাপক কামরুল ইসলাম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, এবং বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম, ৩ নং চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, তজুমদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি মামুন, তজুমদ্দিন শাখা কোস্ট ব্যবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন, তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তজুমদ্দিনের বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, সামাজিক ও জনসংগঠনের নেতৃবৃন্দ এবং কোস্ট ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী।
প্রধান অতিথি গোলাম মোস্তফা মিন্টু তার বক্তব্যে বলেন, “পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ধনী-গরিব সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।” তিনি কোস্ট ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসাও করেন।
সভাপতির বক্তব্যে কোস্ট ফাউন্ডেশন লালমোহন শাখার এরিয়া ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, “কোস্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নানা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।



ফেসবুক কর্নার