June 8, 2026, 4:41 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে কর্মীর রহস্যজনক মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা (প্রতাপ দিঘী) এলাকায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে আব্দুল হান্নান (৬০) নামে কাজী ফার্মের এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা তার অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পান।
নিহত আব্দুল হান্নান শাহজাদপুর উপজেলার চরকাদয় গ্রামের মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। প্রতিবেশীরা জানান, কয়েকদিন ধরে তার স্ত্রী আফসানা বেগমের সঙ্গে পারিবারিক কলহ চলছিল এবং অর্থনৈতিক সংকটের কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। তিনি স্থানীয় একটি কাজী ফার্মে বার্তাবাহক হিসেবে মাস্টার রোলে কর্মরত ছিলেন।
রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আহসানুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত রহস্য উদঘাটনের দাবি করেছেন।



ফেসবুক কর্নার