June 8, 2026, 4:41 am
শিরোনাম :
বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

দিনাজপুরে মাদকসহ ৫ কারবারি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরে পৃথক অভিযান চালিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ২৪ কেজি গাঁজা ও ২৯৯ বোতল ভারতীয় এসকাফসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টায় র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন: টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫), জামাল উদ্দীন (৪৮), তরিকুল ইসলাম (২৭) ও মো. রনি (১৯)। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১৩-এর একটি দল চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ইছামতি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করে। একইদিন রাত পৌনে ৯টায় বিরল উপজেলার বালান্দুর দখলা গ্রামে অভিযান চালিয়ে রনি ও তরিকুল ইসলামকে আটক করা হয় এবং ২৯৯ বোতল ভারতীয় এসকাফ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতরা ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার