May 14, 2026, 12:16 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, ভাঙনের আভাস

অভয়নগর প্রতিবেদক

রাঙ্গামাটি পার্বত্য জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও উপজেলা পর্যায়ে একের পর এক নেতাকর্মীর পদত্যাগের ঘটনায় দলটির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত কয়েকদিনে জেলা কমিটির একাধিক নেতা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এবার উপজেলা পর্যায়েও একই প্রবণতা দেখা দিয়েছে।
জেলা পর্যায়ে পদত্যাগ করা নেতাদের মধ্যে রয়েছেন—যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা ও মিশন চাকমা, দপ্তর সম্পাদক প্রণব বিকাশ চাকমা এবং সদস্য সনজিত তালুকদার ও অমর বিকাশ চাকমা। এছাড়া জেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাগরিকা চাকমা, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুপায়ন চাকমা, জেলা সদস্য ডানিয়েল চাকমা এবং আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব নবাশীষ চাকমা ও মিন্টু চাকমাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমাও দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জেলা পর্যায়ের পর উপজেলা পর্যায়েও পদত্যাগের ঘটনা ঘটেছে। লংগদু উপজেলা এনসিপির দপ্তর সম্পাদক রিটেন চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানান। পাশাপাশি উপজেলা সাংগঠনিক সম্পাদক লেলিন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল চাকমা ও সোনারতন চাকমা, সদস্য সমীকরন চাকমা এবং জুলি চৌধুরীও পদত্যাগ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
টানা কয়েকদিন ধরে জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক পদত্যাগের ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের পদত্যাগ দলটির অভ্যন্তরীণ অসন্তোষ ও সাংগঠনিক সংকটের ইঙ্গিত দিতে পারে।



ফেসবুক কর্নার