June 24, 2026, 8:49 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে আগ্রহী ১০ নেতা, চলছে জোর জল্পনা

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

দেশের ছয়টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। কে হচ্ছেন বিসিসির পরবর্তী প্রশাসক—এ নিয়ে নগরবাসীর মধ্যে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। দক্ষ ও যোগ্য নেতৃত্ব বাছাই করে ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির কাছে একজন যোগ্য প্রশাসক উপহার দেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।
দীর্ঘদিন ধরে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী নেতারাও প্রশাসক পদ পেতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন অনেকেই। ইতোমধ্যে প্রশাসক পদে আগ্রহীদের একটি তালিকা নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন—কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মো. রহমাতুল্লাহ, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল করিম জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন।
এদিকে হঠাৎ করেই প্রশাসক নিয়োগের আলোচনায় উঠে এসেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নাম। দলের দুঃসময়ে ত্যাগের মূল্যায়ন চেয়ে কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
তবে প্রশাসক নিয়োগের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান ও ভারপ্রাপ্ত প্রশাসক।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহ-সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, প্রশাসক নিয়োগের বিষয়টি পুরোপুরি দলীয়ভাবে নির্ধারিত হবে।
অন্যদিকে নির্বাচন প্রসঙ্গে বরিশালের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, ঈদের পরপরই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রশাসক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত যেকোনো সময় চূড়ান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে মত প্রকাশ করা হচ্ছে।



ফেসবুক কর্নার