June 24, 2026, 8:46 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

১৮ ফুট লম্বা অজগর ছাগল গিলে ফেলার পর সুন্দরবনে অবমুক্ত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে ১৮ ফুট লম্বা ও ৫০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংস্থা ওয়াইল্ড টিম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অজগরটি প্রায় ২০ কেজি ওজনের একটি ছাগল গিলে ফেলেছে এমন দৃশ্য কয়েকজন গ্রামবাসী লক্ষ্য করেন।
ঘটনার খবর পেয়ে বন বিভাগের সদস্যরা, সিপিজি সদস্য ছগির সরদার, ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে সাপটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়।
সিপিজি সদস্য ছগির সরদার জানান, “গ্রামবাসীর সঙ্গে যোগাযোগের পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে দেখা যায় অজগরটি একটি ছাগল গিলে ফেলেছে। বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।”
ছাগলের মালিক মো. সোরাব জানিয়েছেন, “সকালে দেখি আমার ছাগলটি নেই। পরে শুনি অজগর সাপটি ছাগলটি গিলে ফেলেছে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে।”
স্থানীয়রা বলেন, এ ধরনের পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ না নিলে মানুষের প্রাণহানিরও সম্ভাবনা থাকে, তাই বন বিভাগের সজাগতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



ফেসবুক কর্নার