June 24, 2026, 8:48 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনের মাধ্যমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন জাহান এবং পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যেমন— খালেক এম এ (পিএসসি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন, আলহাজ্ব সিরাজুল ইসলাম, মেহেদী হাসান পলাশ ও এ কে এম মুসা (ভিপি)।
সরকারের পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী মা বা পরিবারের নারী প্রধানরা ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন। কার্ডটি কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
উপজেলা প্রশাসনের বরাতে জানা গেছে, এই কার্ড বিতরণের মাধ্যমে কয়েক হাজার নারী-প্রধান ও অসচ্ছল পরিবার সরাসরি উপকৃত হবেন। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছানো সম্ভব হবে। এই কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।



ফেসবুক কর্নার