June 24, 2026, 8:45 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ, অতঃপর…. 

অভয়নগর প্রতিবেদক

জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ী তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যাল-১-এর বিচারক মোঃ আব্দুর রহিম বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন:
পাকুল্যা মধ্যেপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন
আলী আকবরের ছেলে মুনছুর আলী
একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন
অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানিয়েছেন, ২০২৩ সালের ১৯ জুলাই রাতের ঘটনা ঘটে সদর উপজেলার মেছেরচোরা মোড়ে, যেখানে আসামিরা স্বামীকে গাছে বেঁধে তার স্ত্রীর উপর দলবদ্ধভাবে যৌন সহিংসতা চালায়। পরদিন ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। চারজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত তিনজনকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং একজনকে খালাস দেয়।



ফেসবুক কর্নার