June 24, 2026, 8:49 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা

মোহাম্মদ সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাশেই আইন-কানুনের তোয়াক্কা না করেই একের পর এক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পৌরসভার দেড়শ গজের মধ্যেই ‘কোয়ালিশন বিল্ডার্স’ নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠান অবাধে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এলবিন পৌর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পৌর কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে কাজ বন্ধ করে পৌর আইন অনুযায়ী নির্মাণকাজ পরিচালনার নির্দেশ দিলেও সেই নির্দেশ অমান্য করে প্রতিষ্ঠানটি জোরপূর্বক নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া পৌরসভার মৌলভীপাড়ায় ‘ডেভেলপমেন্ট কোঃ’ নামের একটি প্রতিষ্ঠান ‘আমজাদ টাওয়ার’ নামে একটি ভবন নির্মাণ করেছে। অভিযোগ রয়েছে, তারা পৌর কর্তৃপক্ষের কাছ থেকে ছয়তলা ভবনের অনুমোদন নিলেও বাস্তবে দশতলা ভবন নির্মাণ করেছে এবং ইতোমধ্যে ভবনের ফ্ল্যাট বিক্রিও সম্পন্ন করেছে।
একই এলাকায় তিতাস সিটি বিল্ডার্স লিমিটেড মৌলভীপাড়া নোবেল হাসপাতালের পূর্ব পাশে নিয়মনীতি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ করছে। এছাড়া পশ্চিম পাইকপাড়ার বাড়ি নং ১০৫৫/০৫, চকলেট ফ্যাক্টরি রোডেও প্রতিষ্ঠানটি আরেকটি বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে কাজীপাড়া ছোট ব্রিজের দক্ষিণ-পূর্ব পাশে টাউন খালের জায়গা দখল করে মোস্তফা কামাল (সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত) বহুতল ভবন নির্মাণ করছেন বলেও অভিযোগ উঠেছে। একইভাবে মুন্সেফপাড়া টিটি বাড়ি এলাকাতেও আরেকটি ডেভেলপার প্রতিষ্ঠান নিয়মনীতি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ করছে।
স্থানীয়দের অভিযোগ, পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতা ছাড়া এসব অনিয়ম ও অবৈধ নির্মাণ কার্যক্রম সম্ভব নয়। এ ক্ষেত্রে পৌরসভার টাউন প্ল্যানার জান্নাতুল ফেরদৌসের নামও আলোচনায় এসেছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
সূত্র জানায়, পৌরসভায় কোনো অভিযোগ জমা পড়লে তা তদন্তের দায়িত্ব দেওয়া হয় টাউন প্ল্যানার জান্নাতুল ফেরদৌসকে। এরপর সার্ভেয়ারের মাধ্যমে ডেভেলপারদের ডেকে এনে আইনের ভয় দেখিয়ে বিভিন্নভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। ফলে অভিযোগের সুরাহা না হয়ে ডেভেলপাররা আগের মতোই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
এ অবস্থায় অবৈধ নির্মাণ বন্ধ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পৌর প্রশাসক ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।



ফেসবুক কর্নার