June 24, 2026, 3:02 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

বান্দরবানে অবাধে গর্জন গাছ নিধনের অভিযোগ, বিট কর্মকর্তার বিরুদ্ধে ‘ম্যানেজ’ করার কথা বলছে স্থানীয়রা

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় অবাধে বন উজাড় ও মূল্যবান গর্জন গাছ কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বনবিভাগের ইয়াংছা বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের ছত্রছায়ায় ও প্রত্যক্ষ মদদে এই গাছ নিধনের ঘটনা ঘটছে। কাঠ পাচারকারীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে গাছ কাটার সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফাঁসিয়াখালী এলাকা থেকে বড় আকারের কয়েকটি গর্জন গাছ কাটা হয়। ডুলহাজারার চিহ্নিত ব্যবসায়ী সোনা মিয়া মেম্বার ও বদর সওদাগর এই ঘটনার সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। গাছ কাটার সময় এলাকাবাসী বাধা দিতে গেলে তারা দাবি করেন, বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে ‘ম্যানেজ’ করেই এই কাজ করছেন এবং এতে কেউ বাধা দিতে পারবে না।
অভিযোগের বিষয়ে জানতে ইয়াংছা বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত প্রতিক্রিয়া জানান। গর্জন গাছ কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “জায়গা কি আমার বাবার?” এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে জনমনে ক্ষোভ ও সন্দেহ আরও বেড়েছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই ফাঁসিয়াখালী এলাকায় মূল্যবান গর্জনসহ বিভিন্ন প্রজাতির বনজ সম্পদ কেটে পাচার করা হচ্ছে। বন রক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বনের অস্তিত্বই এখন হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং অভিযুক্ত বিট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার