June 24, 2026, 7:24 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

খুলনা-মংলা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপালে খুলনা-মংলা মহাসড়কে নৌবাহিনীর যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নৌবাহিনীর বাসটি খুলনার দিকে যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। মাইক্রোবাসের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানের পর ফেরার পথে ছিলেন। পথিমধ্যে বেলাই ব্রিজ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন।
নিহতদের মধ্যে ৯ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ। অপর চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।



ফেসবুক কর্নার