June 25, 2026, 3:29 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

বাগেরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বর–কনেসহ ১৪ জনের দাফন সম্পন্ন

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপালে বুধবার রাতে সংঘটিত হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহত বর–কনেসহ ১৪ জনের দাফন শুক্রবার সম্পন্ন হয়েছে। জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে আবদুর রাজ্জাক সরদারের পরিবারের ৯ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শোকাহত হাজারো মানুষ অংশ নেন। পরে তাদের মরদেহ মোংলা সরকারি কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মোংলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন ড. শেখ ফরিদুল ইসলাম, শেখ মঞ্জুরুল হক (রাহাদ), জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিহত আবদুর রাজ্জাক সরদারের বড় ছেলে আশরাফুল আলম (জনি) আবেগঘন বক্তব্যে বলেন, “আমার আর কিছুই রইল না। বাবা, ভাই, বোন, স্ত্রী ও সন্তান—সবাই একসাথে চলে গেল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।” একই দুর্ঘটনায় নিহত কনে মার্জিয়া আক্তার (মিতু), তার বোন ও দাদির জানাজা খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মাইক্রোবাসচালকের জানাজা রামপালে অনুষ্ঠিত হয়ে তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার বাসিন্দা আহাদুর রহমানের বিয়ে হয়। পরদিন নববধূকে নিয়ে বরযাত্রীরা মোংলার উদ্দেশে রওনা দিলে রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন, যাদের মধ্যে চারজন শিশু, দুজনের বয়স দুই বছরেরও কম। আহত একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ড. শেখ ফরিদুল ইসলাম এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নবদম্পতির আনন্দঘন যাত্রা মুহূর্তেই রূপ নেয় এক ভয়াবহ ট্র্যাজেডিতে। একটি পরিবারের হাসি–আনন্দ নিমিষেই পরিণত হয় গভীর শোকের নিস্তব্ধতায়, যার বেদনাময় স্মৃতি দীর্ঘদিন বয়ে বেড়াবে পুরো জনপদে।



ফেসবুক কর্নার