March 14, 2026, 8:40 am
শিরোনাম :
মির্জা আব্বাসের দুটি অস্ত্রোপচার হয়েছে, দোয়া চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক ‘মিরাজের আচরণ গলির ক্রিকেট বয়ের মতো’ এফডিইবি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাণীনগরের একমাত্র পাখির পল্লী পর্যটন কেন্দ্র এবার ঈদের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল চীন কুষ্টিয়া সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযান, প্রায় ১২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার মোরেলগঞ্জে পেট্রোল–ডিজেলের কৃত্রিম সংকট, ভোগান্তিতে চালকরা বরেন্দ্র এক্সপ্রেসের নতুন স্টপেজ মাধনগর স্টেশন, পূরণ হলো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি

রাণীনগরের একমাত্র পাখির পল্লী পর্যটন কেন্দ্র এবার ঈদের জন্য প্রস্তুত

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর রাণীনগর উপজেলায় দীর্ঘদিন কোনো বিনোদনকেন্দ্র না থাকলেও সম্প্রতি গড়ে উঠেছে পাখির পল্লী নামে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই উপজেলায় প্রকৃতি নির্ভর বিনোদনের চাহিদা পূরণে ২০২৪ সালের শেষের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন এবং তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সার্বিক সহযোগিতায় রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কের ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকায় রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারাকে ঘিরে এ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়।
প্রকৃতিপ্রেমীরা এখানে পরিবার-পরিজন নিয়ে এসে নির্মল পরিবেশে সময় কাটাতে পারেন। বর্ষা মৌসুমে জলকেলি আর হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই পাখির পল্লীতে।
পর্যটকদের আকর্ষণ বাড়াতে খালের দুই পাশে স্থাপন করা হয়েছে ঝুলন্ত ব্রিজ, সোলার স্ট্রিট লাইট ও সিসি ক্যামেরা। সন্ধ্যার পর আলোকসজ্জায় স্থানটি আরও মনোরম হয়ে ওঠে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, পাখির পল্লীকে আরও টেকসই ও আকর্ষণীয় করতে নানা উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে পর্যটন এলাকাটি নতুনভাবে সাজানো হয়েছে। খালের দুই পাশের ঝুলন্ত ব্রিজ ইতোমধ্যে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণে পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনই এখানে পর্যটকদের আনাগোনা বাড়ছে। ঈদের ছুটিতে হাজার হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে তারা আশা করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থধারার বিনোদন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে পাখির পল্লীর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে সোলার স্ট্রিট লাইট স্থাপন, বিশ্রামের জন্য ছাতাযুক্ত বসার স্থান, মুক্তমঞ্চ ও পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, ঈদের ছুটিতে পর্যটকরা পরিবার-পরিজন নিয়ে এখানে এসে মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন এবং ভবিষ্যতেও রক্তদহ বিলকেন্দ্রিক এ পর্যটন এলাকার আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার