June 25, 2026, 3:27 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

হানজালার ভিডিও বক্তব্যে বিএনপিকে হুমকি: শিবচরে বিতর্কিত মন্তব্য

শেখ জায়েদ

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি শিবচর উপজেলায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।
ভিডিওতে হানজালা বলেন, “আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে।” তিনি আরও উল্লেখ করেন, শিবচরের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছেন এবং নিজের অবস্থান উদার দাবি করে বলেন, “আমার জায়গায় যদি আজ অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না।”
এই মন্তব্য শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে করা হয়। ভাইরাল হওয়া চার মিনিট ২২ সেকেন্ডের ভিডিও রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে।
শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা হানজালার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সংসদ সদস্য এবং তাঁর পরিবার পাঁচ আগস্টের আগে আওয়ামী ফ্যাসিস্টদের সঙ্গে ছিলেন। হানজালা শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটাতে চাচ্ছেন এবং শান্তিপূর্ণ পরিবেশ উত্তপ্ত করার উদ্দেশ্য নিয়ে বিএনপিকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে হানজালা বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। তার এই বক্তব্য নিয়ে স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কেউ কেউ মনে করছেন একজন সংসদ সদস্যের জন্য এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়।



ফেসবুক কর্নার