June 24, 2026, 7:21 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

আসন্ন ঈদে বান্দরবানের অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা সহায়তা

রাসেল লামা বান্দরবান

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবান জেলার গরিব, দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইস্যু করা এক চিঠিতে জানানো হয়, সারা দেশের প্রতিটি জাতীয় সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলায় জাতীয় সংসদের আসন সংখ্যা একটি হওয়ায় জেলার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাও একটি করে সংসদীয় আসন অনুযায়ী সমপরিমাণ অর্থ পেয়েছে।
জানা গেছে, স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী জেলার প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই অর্থ মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হবে। এ ছাড়া বিতরণের পর সঠিক হিসাব সংরক্ষণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে শিগগিরই এই অর্থ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে। এতে জেলার প্রান্তিক অঞ্চলের অসহায় মানুষের ঈদ উদযাপন কিছুটা স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার