June 24, 2026, 7:21 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ধুনটে প্রবাসীর স্ত্রীরকে ধর্ষণ,চেষ্টা, হামলা-ভাঙচুরে ৫ জন আহত

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের সময় রানা মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা হাতেনাতে আটক করেন। পরবর্তীতে অভিযুক্তের স্বজনরা প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যান। হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।
ঘটনা ঘটেছে রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্বগুয়াডহরী গ্রামে। আহতরা হলেন—চান মিয়ার ছেলে লিটন আহম্মেদ (৪০), আব্দুল খালেকের ছেলে রাশিক আলী (১৯), রাসেল মিয়া (৩৫), সাহেব আলীর ছেলে সুমন হোসেন (২৫) এবং ভুলু মণ্ডলের ছেলে সাহেব আলী মণ্ডল (৬০)। তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রীর সঙ্গে রানা মিয়ার পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে হয়েছিল, এবং প্রায় ছয় মাস ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রানা মিয়া ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে এবং ধর্ষণের চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ঘরে আটক রাখেন।
রোববার সকালে রানা মিয়ার মামা আমিনুল ইসলামসহ তার স্বজনরা প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে রানা মিয়াকে ছিনিয়ে নিয়ে যান। হামলার সময় বাধা দিতে গেলে পাঁচজন আহত হন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার