June 24, 2026, 5:54 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ইরানের আলী লারিজানিকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল

অভৈয়নগর প্রতিবেদক

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। তবে হামলায় তিনি নিহত না-কি আহত হয়েছেন— তা এখনও নিশ্চিত নয়।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে পরিচালনা করা হয় এই অভিযান। ইরানের প্রতিরক্ষা বাহিনী  (আইডিএফ)-এর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বিবিসি এবং টাইমস অব ইসরায়েলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আলী লারিজানি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্যতম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত আস্থাভাজন হওয়ার কারণে লারিজানিকে খামেনির ‘ডানহাত’-ও বলা হতো।

লারিজানি যদি নিহত হন, সেক্ষেত্রে তিনি হবেন ইরানে চলমান যুদ্ধে নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে সর্বজ্যেষ্ঠ। সর্বশেষ লারিজানিকে জনসম্মুখে দেখা গিয়েছিল গত ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার। ওই দিনই তার মাথার দাম ১০ লাখ ডলার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সূত্র : এএফপি



ফেসবুক কর্নার