June 24, 2026, 5:55 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ইরানের শীর্ষ কর্মকর্তা আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

অভয়নগর প্রতিবেদক

ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরানের বেঁচে থাকা সর্বজ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন লারিজানি।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক বিবৃতিতে তেলআবিবের হামলায় তার প্রাণহানির বিষয়টি দাবি করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

তবে আলি লারিজানির মৃত্যুর বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তেহরান।
এর আগে, আলি লারিজানির অবস্থান লক্ষ্য করে হামলার খবর উঠে আসে বিভিন্ন গণমাধ্যমে।

সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর ইরানের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ছিলেন লারিজানি। খামেনির অত্যন্ত ঘনিষ্ঠভাজন ছিলেন তিনি। দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্বেও ছিলেন তিনি। তিন দফায় সামলেছেন পার্লামেন্ট স্পিকারের পদ। লারিজানির নেতৃত্বেই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় পারমাণবিক শক্তিধর দেশের সাথে চুক্তি করতে সক্ষম হয় ইরান।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনি ও আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর রাষ্ট্রীয় টেলিভিশনে জ্বালাময়ী বক্তব্য দিয়েছিলেন লারিজানি।
এদিকে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলেমানিকেও আজ হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
তথ্যসূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল



ফেসবুক কর্নার