June 24, 2026, 4:10 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

বাংলাদেশ ও চীনের মধ্যে আরো বন্ধুত্ব চান জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

বিরোধীদল যে জনগণের কল্যাণে কাজ করতে পারে সেই উদাহরণ তৈরি করবে জামায়াত ইসলামীসহ ১১ দল-এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে স্থানীয় দুস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এটি চীনের পক্ষ থেকে উপহার বলে জানান জামায়াত আমির। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরো বন্ধুত্ব হোক। এই অঞ্চলের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়নের আমরা একসঙ্গে কাজ করব। তাহলে এই অঞ্চল স্থিতিশীল হবে, অস্থিরতা দূর হবে।’

তিনি আরো বলেন, ‘অতীতের মতো বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া সহায়তা হাইজ্যাক করা হয়েছে।

’ ভবিষ্যতে চীন আরো বেশি মানুষের পাশে দাঁড়াবে বলে আশাবাদী জামায়াত আমির।

তিনি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে দল যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানান।



ফেসবুক কর্নার