June 24, 2026, 7:21 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ঈদকে ঘিরে নিরাপত্তা জোরদার: শীর্ষ সন্ত্রাসী রিন্টু গ্রেফতার

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে শীর্ষ সন্ত্রাসী, ডাকাত ও চাঁদাবাজ রিন্টু আলী ওরফে রিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রিন্টু উপজেলার চরসাদীপুর গ্রামের বাসিন্দা এবং একটি কুখ্যাত সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি ও সহিংসতার একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গত ২ ফেব্রুয়ারি চরসাদীপুর গ্রামে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় তার জড়িত থাকার বিষয়টি তদন্তে উঠে আসে।
ওই ঘটনায় সংঘবদ্ধ একটি দল বাড়িতে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বিস্ফোরণের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরবর্তীতে ভুক্তভোগীরা দৌলতপুর থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের পরিকল্পনাও করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকায় প্রবেশের চেষ্টা করলে গোয়েন্দা নজরদারির মাধ্যমে রিন্টুর অবস্থান নিশ্চিত করা হয় এবং দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার