June 24, 2026, 4:09 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

শেষ মুহূর্তে মিলছে ২৮ মার্চের ট্রেনের ফিরতি টিকিট, চাপ সামলাতে ভিন্ন সময়ে বিক্রি

অতনু বিশ্বাস

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (১৮ মার্চ) সকাল থেকে ২৮ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
টিকিটপ্রত্যাশীদের ভোগান্তি কমানো এবং সার্ভারের ওপর অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে রাখতে এবার অঞ্চলভেদে ভিন্ন সময়ে টিকিট বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, গত ১৩ মার্চ থেকে শুরু হওয়া ফিরতি অগ্রিম টিকিট বিক্রির ধারাবাহিকতায় আগামী ১৯ মার্চ ২৯ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাবে।
জালিয়াতি ও কালোবাজারি রোধে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। যাত্রীরা ‘রেল সেবা’ অ্যাপ অথবা বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই টিকিট সংগ্রহ করতে পারছেন।
টিকিট সংগ্রহের জন্য নির্ধারিত প্ল্যাটফর্মে লগইন করে যাত্রার তারিখ ও গন্তব্য নির্বাচন করতে হয়। আসন খালি থাকা সাপেক্ষে অনলাইন পেমেন্টের মাধ্যমে দ্রুত টিকিট নিশ্চিত করা যায়। পেমেন্ট সম্পন্ন হলে ই-টিকিট ডাউনলোড করা যায় এবং ই-মেইলের মাধ্যমেও টিকিটের অনুলিপি পাঠানো হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, অঞ্চলভেদে টিকিট বিক্রির এই নতুন পদ্ধতিতে যাত্রীদের ভোগান্তি কমবে এবং শেষ মুহূর্তের চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।



ফেসবুক কর্নার