June 7, 2026, 4:41 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, ২২ কেজি গাঁজাসহ ৪ জন আটক

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত ও মহাসড়ক এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ এবং মাদকসহ চার কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার দিবাগত রাতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে প্রায় ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ভ্যান থেকে ২ হাজার ৮৫০ কেজি ফুচকা, ৩ হাজার প্যাকেট সিগারেট এবং ১ হাজার ২৬০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৪২ লাখ ১৫ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
অন্যদিকে, একই জেলার আশুগঞ্জে থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ২৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পরে সকাল ৭টা ১৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযানে একটি মাইক্রোবাস থেকে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ আরও দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক পরিবহন করে আসছিল। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার