June 24, 2026, 4:27 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

এক দিনেই চার শীর্ষ নেতার মৃত্যুর খবর জানাল ইরান

অভয়নগর প্রতিবেদক

ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক লক্ষ্যভেদী হামলায় একদিনেই চার শীর্ষ নেতাকে হারানোর কথা নিশ্চিত করেছে ইরান। এতে দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ইরান জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে রয়েছেন নিরাপত্তা প্রধান আলী লারিজানি, গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব, বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানি এবং প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেন। তিনি নিহতদের মৃত্যু ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। একই ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও সহযোগীরাও প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, মঙ্গলবার রাতের অভিযানে ইসমাইল খাতিবকে ‘নির্মূল’ করা হয়েছে। একই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, লারিজানি, খাতিব, সোলেইমানি ও নাসিরজাদেহ—সবাই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার রাতভর তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এসব হামলার মূল লক্ষ্য ছিল দেশটির নীতিনির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতাদের টার্গেট করা।
বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক হামলায় একাধিক গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুতে ইরানের সামরিক ও প্রশাসনিক কাঠামো বড় ধরনের চাপে পড়তে পারে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে।



ফেসবুক কর্নার