June 30, 2026, 12:57 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

দেশের মানুষের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে গবাদিপশুও প্রদান করা হয়।
বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের মুক্তমঞ্চ চত্বরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৪২ জন শিক্ষার্থী ও ৪২টি অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ২৩ জনের মাঝে ছাগল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দেশের মানুষের উন্নয়নে সরকার ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সব পরিবারকে এর আওতায় আনা হবে। কৃষকদের জন্য কৃষি ঋণ মওকুফ এবং শিগগিরই কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান-আল-মুসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার