June 30, 2026, 12:56 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরণ

মাসুদ রাইহান মনিরামপুর যশোর

যশোরের মনিরামপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ‘আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা’।
বুধবার (১৮ মার্চ) কালিবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. রিপুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল বারী। এছাড়া উপদেষ্টা সদস্য ডা. মো. বাহারুল ইসলাম (বিসিএস), মো. আরিফুল ইসলাম (বিসিএস), মৃত্যুঞ্জয় বিশ্বাস, সংস্থার পরিচালক মো. কামাল হোসেন, শিক্ষক নেতা হাবিবুল বাশার ফিরাজ, আলামিন সর্দারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, তেল, চিনি, সেমাই, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, গুঁড়া দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্য বিতরণ করা হয়।
সংস্থার সদস্য হাফেজ ইনামুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার