June 30, 2026, 12:54 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

নসিমন-কাভার্ড ভ্যান সংঘর্ষে ব্যবসায়ী নিহত

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ার হোসেন (৪৫) নামে এক কাচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নসিমন চালক সাব্বির হোসেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুর এলাকার ড্রাগন বাগানের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন সারুটিয়া ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের আকমল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন নসিমনে করে ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা পাইকারি বাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত চালককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।



ফেসবুক কর্নার