June 24, 2026, 7:22 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার

অভয়নগর প্রতিবেদক

বগুড়ার আদমদীঘিতে নীলসাগর আন্তঃনগর ট্রেনের লাইনচ্যুত দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান আলী, জেলা প্রশাসক তৌশিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর আন্তঃনগর ট্রেনটি সান্তাহার জংশন সংলগ্ন বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং শতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পাশাপাশি ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বর্তমানে লাইনচ্যুত বগি অপসারণ সম্পন্ন হয়েছে এবং রেললাইন মেরামতের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার