June 7, 2026, 3:42 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঈদযাত্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে-এ যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা এ অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সরেজমিনে পাঁচ্চর গোলচত্বর এলাকায় গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রাবাড়ী ও গুলিস্তান থেকে শিবচর পর্যন্ত যেখানে স্বাভাবিক ভাড়া ১৭০ টাকা, সেখানে দাঁড়িয়ে যাত্রা করলে ২৫০-৩০০ টাকা এবং বসে গেলে ৪০০-৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
যাত্রী সাইফুর রহমান জানান, পরিবার নিয়ে গুলিস্তান থেকে বাসে ওঠার সময় ৫০০ টাকা ভাড়া চাওয়া হয়, পরে দরকষাকষি করে ৪০০ টাকায় পাঁচ্চর পৌঁছান। আরেক যাত্রী আক্তার হোসেন বলেন, “প্রতিবারের মতো এবারও অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে, না দিলে যাওয়া সম্ভব নয়।”
পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঈদের আগে যাত্রীচাপ বেশি থাকলেও ফেরার পথে বাসগুলো খালি যায়, তাই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
এদিকে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যানবাহন চলাচল বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪১ হাজার ৮৮৫টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ টাকার বেশি।
শিবচর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে টহল জোরদার করা হয়েছে এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কাজ চলছে।



ফেসবুক কর্নার