June 30, 2026, 12:32 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

রাণীনগরে ট্রাক্টর সংঘর্ষে ২ নিহত, আহত ১

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর রাণীনগরে ইটবোঝাই দুটি ট্রাক্টরের মুখোমুখি ধাক্কায় উল্টে গিয়ে চালকসহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের করজগ্রাম চৌধুরী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার চককুতুব গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে রাব্বী হোসেন (২৫) এবং ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে হিমেল সরদার (২৪)। আহত আতিকুল ইসলাম (১৭) একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাণীনগর থেকে পূর্বদিকে যাচ্ছিল ইটবোঝাই দুটি ট্রাক্টর। করজগ্রাম এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক্টর দ্রুতগতিতে সামনে থাকা ট্রাক্টরটিকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খেজুর গাছের সঙ্গে চাপা পড়ে। ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
রাণীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে গাছের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অন্যজনকে স্থানীয়রা আগেই উদ্ধার করেছিলেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু কুমার বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার