June 30, 2026, 12:32 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

শিবগঞ্জে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপহারের নগদ অর্থ বিতরণ

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মোঃ কেরামত আলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এবং উপজেলা সহকারী সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা মোঃ দুরুল হোদা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৩৩ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার