June 7, 2026, 3:43 pm
শিরোনাম :
রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ

কালীগঞ্জে পুলিশি অভিযানে ছিনতাইকৃত মিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য আটক

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে ছিনতাইয়ের ৬০ ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় ছিনতাইকৃত মিশু (ভ্যান) উদ্ধার এবং চক্রের মূল হোতাসহ তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন—শ্যামনগর থানার গুমোনতলী গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে শাহাজান কবির ওরফে শাহীন (৪১), সাতক্ষীরা সদর থানার কুখরালী গ্রামের আজগর গাজীর ছেলে জয়নাল আবেদীন (৪০) এবং একই এলাকার মৃত নুর ইসলাম গাজীর ছেলে আব্দুর রহমান (৪৪)।
পুলিশ জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েলের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) রাজিব হাসানের তত্ত্বাবধানে এবং কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক শাহাদাত হোসেন ও সুমন রেজা অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার (১৮ মার্চ) রাত পৌনে ১টার দিকে বাঙ্গালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার কুশুলিয়া গ্রামের ১৫ বছরের কিশোর সিয়াম হোসেন তার অসুস্থ বাবার সংসারের দায়িত্ব নিয়ে মিশু চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ১৫ মার্চ সকালে যাত্রী পরিবহনের সময় একটি চক্র কৌশলে তাকে নলতায় যাওয়ার কথা বলে ভাড়া করে। পথে সহযোগীদের তুলে নিয়ে নির্জন স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে সিয়ামের চোখ বেঁধে তাকে ফেলে রেখে মিশুটি ছিনতাই করে নিয়ে যায়।
পরে সিয়াম স্থানীয়দের সহযোগিতায় ফিরে এসে বিষয়টি জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে সিসিটিভি ফুটেজসহ তথ্য ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি পুলিশের নজরে এলে দ্রুত অভিযান চালানো হয়।
অভিযানে ভাঙারি দোকানে ২৬ হাজার টাকায় বিক্রির চেষ্টা করা মিশুটি শনাক্ত করে উদ্ধার করা হয় এবং মূল হোতাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুইজনকেও আটক করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত



ফেসবুক কর্নার