June 30, 2026, 12:34 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল:ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাইম হোসেন (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর রাতে উপজেলার বাগদা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নাইম হোসেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন পান ব্যবসায়ী এবং বাগদা বাজারে তার একটি পানের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই গৃহবধূর সঙ্গে নাইম হোসেনের পরিচয় হয়। পরবর্তীতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে অনৈতিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে জোরপূর্বক নির্যাতন করে ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করা হয়।
পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং বিভিন্ন সময়ে প্রায় ৫ লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (১৮ মার্চ) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে নাইম হোসেনকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মন জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে অভিযুক্তকে তার দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার