June 30, 2026, 12:39 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

রাঙ্গামাটিতে পিসিসিপির উদ্যোগে ঈদ উপলক্ষে ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ

Reporter Name

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাঙ্গামাটি জেলার কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৫০টি পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়াচর উপজেলা বিএনপি সভাপতি মো. নুরুজ্জামান, বরকল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পান্না মিয়া এবং কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতর ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার