June 30, 2026, 12:41 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

মৌলভীবাজারে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজারের কুলাউড়ায় বুধবার (১৮ মার্চ) রাতের তীব্র ঝড় ও শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছে, বোরো ধানসহ ফসলের তেমন ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া, দানাপুর, মিরবক্সপুর ও রাজাপুর গ্রাম। টিনশেড ঘরবাড়ির ছাদে অসংখ্য ছিদ্র দেখা দিয়েছে, ফলে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। এছাড়া কুলাউড়া পৌর এলাকা, ভূকশিমইল, শরীফপুর ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে আংশিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে গাছপালা ভেঙে পড়েছে এবং বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্তরা জানান, শিলার আঘাতে টিনের চাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘরের ভেতরে পানি প্রবেশ করছে, ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তারা দ্রুত সরকারি সহায়তা চাইছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।



ফেসবুক কর্নার