June 24, 2026, 7:22 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ‘পাপের সাম্রাজ্য’ হোটেল তাজ: ঘণ্টা চুক্তি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশদ্বার কাউতলীতে অবস্থিত ‘হোটেল তাজ’ এলাকায় অশ্লীল কার্যকলাপ ও অপরাধের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, সম্প্রতি এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হওয়া হয় এবং পরবর্তীতে গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী ওই তরুণী নিজে বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়দের অনুসন্ধান অনুযায়ী, হোটেলে প্রেমিক-প্রেমিকা আসলে ঘণ্টা প্রতি ১৫০০ টাকা ভাড়া নেওয়া হয়। ম্যানেজার জানিয়েছে, এখানে পুলিশের কোনো ভয় নেই। এমন প্রকাশ্য অশ্লীল ব্যবসায় এলাকার সামাজিক পরিবেশ দারুণভাবে প্রভাবিত হচ্ছে। স্থানীয়রা জানান, হোটেলের নিচে সারি সারি মোটরসাইকেল রাখা থাকে এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা হোটেলে অবস্থান করে।
হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে এবং সাংবাদিকদের জন্যও কোনো দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না। স্থানীয়রা দাবি করেছেন, হোটেলের মালিকপক্ষ গা ঢাকা দিয়েছে।
কাউতলীবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন। তারা চান, হোটেলটি সিলগালা করা হোক, জড়িতরা আইনের আওতায় আসুক এবং তরুণ সমাজকে এমন অনৈতিক কর্মকাণ্ড থেকে রক্ষা করা হোক।



ফেসবুক কর্নার