June 30, 2026, 12:36 pm
শিরোনাম :
নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল দীর্ঘ দুই মাস পর নওগাঁ সদর হাসপাতালে ফের চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা শৈলকূপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী নিহত অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

পঞ্চগড়ে গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ময়নুল ইসলাম পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া মানব কল্যাণ যুব সংঘ’ নামে একটি সংগঠন গরিব ও অসহায় ৫০ জন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে। বৃহস্পতিবার বিকেলে বটতলী বাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন। এছাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাদেকুর রহমান, জামায়াত নেতা ফরহাদ হোসেন, সাংবাদিক আবু নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতা থাকলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে। সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমাজের বিত্তবানরা এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নিক।”
সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতি বছর ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে সামগ্রী বিতরণের পাশাপাশি শীতকালে শীতার্তদের জন্য শীতবস্ত্রও বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার